• ঢাকা, বাংলাদেশ    
  • বুধবার , ১৯ জুন ২০২৪ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত 

      আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ১৯ জুন ২০২৪ , ৬:৫২:১৮ প্রিন্ট সংস্করণ

    ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত

     

     

     

    আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

     

     

     

    ‘প্রাণের টানে, প্রিয় প্রাঙ্গনে’–স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলার মাধ্যমে উদযাপন করেছে প্রাক্তন ও বর্তমান ছাত্ররা।

     

    বুধবার (১৯শে জুন) সকাল সাড়ে ৯টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি সুবিশাল আনন্দ র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে ফিরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন সরকার এমপি।

     

    বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় এসময় সভাপতিত্ব করেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন।

     

    এছাড়া আরও উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরননবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম প্রমুখ সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

     

    এরপর প্রাক্তন ছাত্ররা তাদের স্কুলজীবনের স্বর্ণালি দিনের স্মৃতিচারণ করেন। বিকাল থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

     

    এছাড়া, শতবর্ষ উদযাপনের ২য় পর্বে কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে দেশবরেণ্য তারকা সঙ্গীতশিল্পী সৈয়দ হাসানুর রহমান হাসানের আর্ক ব্যান্ড সহ দিনাজপুরের মধ্যবিন্দু, রংপুরের হৃদয় জেজে এন্ড ফ্রেন্ডস ব্যান্ড ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের টঙের গান দর্শকদের মাতিয়ে তুলেন।

     

    উল্লেখ্য, ঐতিহ্যেবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়টি ১৯১৯ সালে স্থাপিত হয়ে অদ্যাবধি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিদ্যালয়টির অনেক শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশের সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন। শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ২ হাজার ২৭৮ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।