• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ ,১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • শিক্ষা

    জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে

      শেখ নেছারুল ইসলাম ৫ অক্টোবর ২০২৩ , ৫:০৬:৫৭ প্রিন্ট সংস্করণ

    দিনাজপুরের খানসামা উপজেলায় জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘শিক্ষা পুনরুদ্ধারের প্রাণই হলো শিক্ষক’।
    গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির হলরুমে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহরিয়ার জামান শাহ (নিপুণ), উক্ত কলেজের শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
    জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহরিয়ার জামান শাহ (নিপুণ) বলেন , দেশকে এগিয়ে নিতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। শিক্ষার্থীদের জ্ঞানি গুণি ও নৈতিক চরিত্রের অধিকারী করতে শিক্ষকরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
    পরে শিক্ষার্থীরা ফুল দিয়ে শিক্ষকদের সন্মান জানান। এসময় শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষদের বিভিন্ন গুণাবলি তুলে ধরেন।
    এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক বলেন , এবছর বাংলাদেশ সরকার তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস পালনের নির্দেশ দিয়েছেন । এতে সকল শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষকরা তাদের শিক্ষকতা পেশা জীবনের বিভিন্ন দিক তুলে ধরতে পেরেছেন। খানসামা উপজেলায় সকল প্রতিষ্ঠানে সুন্দর ও শৃঙ্খল পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে ।