• ঢাকা, বাংলাদেশ    
  • সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ ,২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • সারাদেশ

    গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ ১ জনকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ

      রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৩ , ১০:২০:৩৩ প্রিন্ট সংস্করণ

    গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ ১ জনকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ

     

    গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ ১ জনকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ।

     

    রাজশাহীর গোদাগাড়ী প্রেমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি হেরোইনসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ১১ টার দিকে প্রেমতলী পদ্মানদীর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

     

    রোববার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম জানতে পারে প্রেমতলী এলাকায় একটি বড় হেরোইনের চালান ভারত থেকে পাচার হয়ে আসছে এবং দুই মাদক কারবারি চালনটি নিয়ে আসছে।

     

    এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম প্রেমতলী পানি উন্নয়ন বোর্ডের ঘরের পাসেই অভিযান পরিচালনা করে। এসময় প্রেমতলী কাঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুলের ছেলে সাব্বির রহমান সাকিম (৩৮) কে ১ কেজি হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় আরএমপি দামকুড়া হরিপুর বেড়পাড়া এলাকার রুহুল আমিনের ছেলে রফিকুল ইসলাম ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পদ্মা নদীর দিকে অন্ধকারে পালিয়ে যায়।

     

    গ্রেপ্তারকৃত সাকিম ও রফিকুল দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িতো ও কোটি টাকার হেরোইন তাদের বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই করিম বাদি হয়ে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

     

    গোদাগাড়ী রাজশাহী প্রতিনিধি

    মিনাল ইসলাম

    ০১৭১২৪৮৩৫৩৪

    ৪ ডিসেম্বর /২০২৩ইং