• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ৯ মে ২০২৪ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    খানসামায় দলিল লেখক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

      মাসুদ রানা ৯ মে ২০২৪ , ২:৪৮:৫৯ প্রিন্ট সংস্করণ

    দিনাজপুরের খানসামা উপজেলায় দলিল লেখক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

    বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে এক বর্ধিত সভায় দলিল লেখক সমিতির সভাপতি আমির হোসেন (সাগর) এর সভাপত্বিতে সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করেন।

    এতে সহ-সভাপতি পদে মো. নুরল হক সরকার, যুগ্ম-সাধারন সম্পাদক পদে মো. মাসুদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে মো. হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল হামিদ (৪), কোষাধ্যক্ষ পদে মো. আইয়ুব আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল মান্নান, সদস্য পদে দীনেশ চন্দ্র রায়, মোহাম্মদ আলী, নারায়ন চন্দ্র রায়, মৃত্যুঞ্জয় রায়, ব্রজ গোপাল বর্মন, মো. সোহেল রানা, মো. জসিমুল হক।

    এর আগে গত ২০২৩ সালের ২৫ মে ৬৫টি ভোটের মধ্যে সভাপতি পদে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন আমির হোসেন সাগর, সাধারন সম্পাদক পদে আনিছুর রহমান ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন।