• ঢাকা, বাংলাদেশ    
  • শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩ ,২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • খেলা

     MMA ফাইটিংয়ে স্বর্ণপদক পেলেন সাংবাদিক পুত্র আফ্ফান

      নিজস্ব প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৩ , ১১:২২:৪৮ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি: শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু ৩য় জাতীয় এমএমএ প্রতিযোগিতা ২০২৩ ইং প্রথম স্থান অধিকার করেন সাংবাদিক পুত্র আফ্ফান। এসময় আনুষ্ঠানিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান (এমপি) আফ্ফান হোসেনের হাতে  স্বর্ণপদক ও সার্টিফিকেট তুলে দেন। জানা যায়, দৈনিক সকালের সময়’র বিশেষ প্রতিনিধি সাংবাদিক আলমগীর হোসেন ও সাদিয়া আক্তারের বড় ছেলে মোঃ আফফান (১৯)।

    স্বর্ণপদক জয়ী মোঃ আফফান বলেন, এ অর্জন আমার প্রিয় বাবা ও আম্মাকে উৎসর্গ করছি যারা আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন। আমার প্রিয় মা-বাবা ট্রেইনারসহ যাদের অনুপ্রেরণায় আজ আমি প্রথম হতে পেরেছি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ জ্ঞাপন করছি। আফফান আরও বলেন, আমার বাবার স্বপ্ন আমি যেন জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যন্ত পৌছাতে পারি। আমি আমার বাবার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই।

    এব্যাপারে দৈনিক সকালের সময়’র নিজস্ব প্রতিনিধি আলমগীর হোসেন বলেন, আমার ছেলে আফফান হোসেন স্বর্ণপদক লাভ করেছেন। তার এ অর্জন ও সাফল্য আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।