• ঢাকা, বাংলাদেশ    
  • সোমবার , ২৩ অক্টোবর ২০২৩ ,২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • খেলা

    অবসর নিলেন তামিম ইকবাল

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৮:৪৭:১০ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক ;ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর ভারতে চলছে। এ বিশ্বকাপের স্কোয়াডে সদস্য হওয়ার কথা ছিল দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালেও। তবে শেষ পর্যন্ত নানা ঘটনা-রটনায় বিশ্বকাপ খেলা হয়নি অভিজ্ঞ এই ক্রিকেটারের। এরই মধ্যে নতুন করে গুঞ্জন উঠে, আবারও অবসর নিয়েছেন দেশের তারকা এই ক্রিকেটার।

     

    জানা গেছে, ২৮ অক্টোবর দেশে ফিরবেন তামিম ইকবাল। আবারও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কী না এমন প্রশ্নের জবাবে দেশের একটি গণমাধ্যমকে তামিম বলেন, ‘অবসর? কে বললো? আমি নিজেই তো জানি না অবসরের ব্যাপারটা। কোথায় শুনেছেন, বলেন তো?’

     

    মূলত, চলমান জাতীয় লিগে না খেলার কারণেই তামিমের পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের খবর ছড়িয়ে। সেই প্রসঙ্গে দেশের অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘আমি বিশ্বকাপ দলে নেই কেন? ফিটনেস ইস্যুতে না? তাহলে আমাকে জাতীয় লিগে খেলাবে কেন?’

     

     

    দেশের সেই গণমাধ্যমে তামিম আরও বলেন, ‘আমি কোথাও অবসর নিয়ে কিছু বলিনি। এই মূহূর্তে ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ভাবছি না। এখন পরিবার নিয়ে সময় কাটাচ্ছি, ভালো আছি।’