প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৪ , ১১:৪৪:০৮ প্রিন্ট সংস্করণ
যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (অর্থ) আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। আগামী ৫ মার্চ তিনি অবসরে যাওয়ার পর দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
তদন্তে উঠে এসেছে যে আব্দুর রেজ্জাক দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। রাজধানীর নিকুঞ্জ এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের একটি আলিশান ভবনের মালিক তিনি। এছাড়া, জিগাতলায় রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট। তার নিজ জেলা জামালপুরেও একটি পাঁচতলা ফাউন্ডেশনবিশিষ্ট বাড়ি নির্মাণাধীন রয়েছে, যার দুই তলার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তদুপরি, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকে স্ত্রী, সন্তান এবং আত্মীয়-স্বজনের নামে বেনামে কোটি কোটি টাকার এফডিআর জমা রেখেছেন। নিজ জেলা জামালপুরে তার নামে ও বেনামে বিপুল পরিমাণ জমি রয়েছে।
সূত্র বলছে, আব্দুর রেজ্জাক তার দুর্নীতির টাকায় ছেলেকে লন্ডনে পড়াশোনা করাচ্ছেন। তিনি গত মাসে লন্ডনে যান এবং সেখান থেকে দেশে ফিরে এসেছেন। এছাড়া, লন্ডনে তার একটি বাড়ি রয়েছে বলে দাবি করেছে সূত্র।
বিস্তারিত পরবর্তী সংখ্যায়…







