• ঢাকা, বাংলাদেশ    
  • রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩ ,২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • বাংলাদেশ

    বগুড়ায় শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

      খালেদ সিদ্দিকী, বগুড়া জেলা প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ২:০৭:৫৭ প্রিন্ট সংস্করণ

    বগুড়ায় পাঁচ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ) এর উদ্বোধন করা হয়েছে।

    রবিবার ১০ সেপ্টেম্বর সকাল দশটায় বিসিক জেলা কার্যালয় বগুড়ায় এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বগুড়া জেলা কার্যালয় এই প্রশিক্ষণ কোর্সের এর আয়োজন করে।

    এ, কে, এম. মাহফুজুর রহমান ব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় বগুড়া এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আল মারুফ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বগুড়া।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান জেলা প্রতিনিধি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
    প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শাহিনুর রহমান- শিল্পনগরী কর্মকর্তা, শিল্পনগরী কার্যালয় বিসিক বগুড়া, জিন্নাত আরা-উপব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় বগুড়া।

    এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ২৫ জন উদ্যক্তাকে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে।