• ঢাকা, বাংলাদেশ    
  • সোমবার , ৮ জুলাই ২০২৪ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    মঞ্চকুড়ি পদক পেলেন ডোমারের আফিফা 

      আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) ৮ জুলাই ২০২৪ , ৬:১৯:২৬ প্রিন্ট সংস্করণ

    মঞ্চকুড়ি পদক পেলেন ডোমারের আফিফা

     

     

     

    আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

     

     

     

    পিপলস থিয়েটার এসোসিয়েশন কর্তৃক প্রবর্তিত ‘মঞ্চকুড়ি-২০২৪ পদক’ অর্জন করেছেন নীলফামারীর ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী আফিফা আলমগীর নিত্য।

     

    বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশনের যৌথ আয়োজনে এবং ঋত্মিক নাট্যপ্রাণ শিশুবন্ধু লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় দেশের তিন শতাধিক উদীয়মান শিল্পীকে মঞ্চকুড়ি ও মঞ্চমুকুল পদক প্রদান করা হয়।

     

    মঞ্চকুড়ি পদকপ্রাপ্ত আফিফা আলমগীর নিত্য ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। তিনি নিয়মিত সংস্কৃতি চর্চা করছেন।

     

    তার অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক পরশ কুমার চন্দ সহ সংস্কৃতি অঙ্গনের গুণীজনেরা।