জাফর ইকবাল ২০ এপ্রিল ২০২৪ , ১০:০০:৫৯ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের চিরিরবন্দরে ১০০ কেজি গাঁজা, ড্রাম ট্রাকসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার রেলস্টেশন সড়কের নুরজাহান সুপার মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই নুর আলম সিদ্দিক, এস আই ফারুক ফিরোজ, এএসআই আখেরুজ্জামানের নেতৃত্বে টহল পুলিশের একটি দল ১০ চাকা বিশিষ্ট ড্রাম ট্রাকের ভিতরে ড্রাইভারের সিটের পিছন হতে ৩৪(চৌত্রিশ) প্যাকেট, যার ওজন ১০০কেজি মাদকদ্রব্য গাঁজা, মূল্য ১৫,০০,০০০/- টাকা এবং মাদক বহন কাজে ব্যবহৃত ১০(দশ) চাকা বিশিষ্ট ড্রাম ট্রাক ও মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে।
আটককৃতরা হলো- ১.মোঃ মোহাইমিনুর রহমান(৩০) পিতা-মৃত মোস্তাফিজুর রহমান, গ্রাম-ফেসকিপাড়া (৩নং ওয়ার্ড বদরগঞ্জ পৌরসভা), থানা-বদরগঞ্জ, ২. মোঃ রেজাউল করিম(৪৫), পিতা-মোঃ সাইফুদ্দিন ওরফে সাহেব উদ্দিন, গ্রাম-নিশ্চিন্তপুর, (৮নং রেলঘুন্টি) থানা-দিনাজপুর সদর, ৩. মোঃ মোস্তাকিম(৩১), পিতা-মোঃ আমজাদ হোসেন,গ্রাম-শেখহাটি (রানীগঞ্জ মোড়)দিনাজপুর সদর।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান বলেন, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম (বার) নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিন্নাহ আল মামুনের তদারকিতে নিয়মিত রণপাহারা পরিচালনা করি। এরই অংশ হিসেবে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় একটি ড্রাম ট্রাককে আটক করে তল্লাশী চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।











