আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ১৫ মে ২০২৪ , ৯:৩৮:০৮ প্রিন্ট সংস্করণ
আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
‘মানুষই মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ই মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও ডোমার উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মাদকবিরোধী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন প্রমুখ।
কর্মশালায় ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিববৃন্দ অংশগ্রহণ করেন।











