প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৩ , ৯:৪৩:৪৫ প্রিন্ট সংস্করণ
হলুদ খামে নীল চিঠি
——- মোছাব্বিরা বেগম
আর কত—
আর কতকাল!
অপেক্ষার প্রহর জমে
হয়ে যায় প্রতীক্ষার পাহাড়।
স্তব্ধ! আমি স্তব্ধ!
তবুও নীরব-নিস্তব্ধ
হারাইনি ধৈর্য—
বেদনার মরুভূমি
ত্তপ্ত বালুচর
মরিচিকা ঢেউ খেলে
হতাশার দীর্ঘশ্বাস।
তৃষ্ণায় কাতর আমি
ধ্বসে যায় আমিত্ব—
ঘুণে খায় স্বপ্নগুলি
ক্রোধ গলে গলে পানি,
মরে যায় অনুভূতি
ওড়েনা আর সুখের গন্ধ
হি! তবু আমি স্বপ্নবিলাসী!
——২২ জুন ২০২১