• ঢাকা, বাংলাদেশ    
  • বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ ,১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • রাজনীতি

    সিংড়ায় মেয়রের গাড়িসহ অগ্নিকান্ডে পুড়লো ১২ গাড়ি

      আলিফ বিন রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৩ , ৫:৪৪:২০ প্রিন্ট সংস্করণ

    1. সিংড়ায় মেয়রের গাড়িসহ অগ্নিকান্ডে পুড়লো ১২ গাড়ি

     

    নাটোরের সিংড়ায় পৌরসভার গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে ২টি এ্যাম্বুলেন্সসহ মেয়রের গাড়ি ও চলো প্রকল্পের ১১টি অটো রিকশা। এসময় আহত হয়েছে ওই গ্যারেজের নৈশ প্রহরি।

     

     

    মঙ্গলবার (৫ডিসেম্বর) ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিংড়া ফায়ার স্টেশন কর্মকর্তা।

     

    সিংড়া ফায়ার স্টেশন ও পৌর সভা সুত্রে জানা যায়, আজ ভোর রাত চারটার দিকে সিংড়া পৌরসভা কার্যালয় সংলগ্ন গ্যারেজে আগুন লাগে। এসময় নৈশ প্রহরি চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং সিংড়া ফায়ার স্টেশনে খবর দেয়। এসময় আগুন নেভাতে গিয়ে নৈশ প্রহরি মাহাতাব তালুকদার আহত হয়। আহত মাহাতাব উপজেলার বড়িয়া গ্ৰামের মোজাহার তালুকদারের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। খবর পেয়ে সিংড়া ফায়ার স্টেশন কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।

     

    মেয়র জান্নাতুল ফেরদৌস এবং ফায়ার সার্ভিস কর্মী সুমন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় দুই কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।