মাসুদ রানা ৩০ জুলাই ২০২৪ , ৯:৩৯:২৬ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের খানসামায় নাশকতা প্রস্তুতির মামলায় উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রউফকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার ছিট আলোকডিহি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। গ্রেফতার হওয়া আব্দুর রউফ ওই এলাকার মো. আজিজুল হকের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, জাতীয় নির্বাচনের পূর্ববর্তী সময়ে পুলিশ বাদী হয়ে নাশকতার প্রস্তুতি বিষয়ে থানায় দায়েরকৃত ২টি মামলার এজাহার নামীয় আসামী ছাত্রদল নেতা আব্দুর রউফ। তবে এই দুটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, ইতিপূর্বেই তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সেই প্রেক্ষিতে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করে রবিবার (২৮ জুলাই) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।










