• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ ,৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জেলার সংবাদ

    রংপুরের কর্মস্থলে যোগ দিয়েছেন এডিসি হারুন

      অনলাইন ডেস্ক ২১ সেপ্টেম্বর ২০২৩ , ৮:৫৮:৫০ প্রিন্ট সংস্করণ

    ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পেটানোর ঘটনায় আলোচিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ ঢাকা থেকে রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিয়েছেন। গতকাল বুধবার তিনি রেঞ্জ ডিআইজি কার্যালয়ে হাজিরা দিয়েছেন।

    আজ বৃহস্পতিবার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) পংকজ চন্দ্র রায়।

    তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বরখাস্ত) হারুন বুধবার আমাদের অফিসে যোগদান করেছেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত হওয়া রমনা জোনের সাবেক এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। আদেশের এক সপ্তাহ পর তিনি সেখানে গেলেন।