• ঢাকা, বাংলাদেশ    
  • সোমবার , ২০ মে ২০২৪ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জেলার সংবাদ

    বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার কমিটি গঠন

      মাসুদ রানা ২০ মে ২০২৪ , ৬:৩১:২৪ প্রিন্ট সংস্করণ


    বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার জিন্নাত হোসেনকে সভাপতি ও ইউসুফ আলীকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।
    বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার নতুন কমিটির সদস্যরা হলেন, সভাপতি জিন্নাত হোসেন (ডেইলি ইন্ডাষ্ট্রি ও আজকের সংবাদ জেলা প্রতিনিধি), সহ-সভাপতি কাশী কুমার দাস (দৈনিক উত্তরবঙ্গ ভারপ্রাপ্ত সম্পাদক), মোঃ আসাদুজ্জামান আসাদ (দৈনিক আজকের প্রতিভা স্টাফ রিপোর্টার), সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী (আমাদের নতুন সময় ও আওয়ার টাইম জেলা প্রতিনিধি), যুগ্ম সাধারন সম্পাদক রাজু বিশ্বাস (দৈনিক গণমুক্তি জেলা প্রতিনিধি), কোষাধ্যক্ষ মামুনুর রহমান জুয়েল (আমাদের অর্থনীতি জেলা প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক সাহেব আলী (ভোরের দর্পণ জেলা প্রতিনিধি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান (দৈনিক আজকের পত্রিকা ফুলবাড়ী প্রতিনিধি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রানা (দৈনিক কালবেলা খানসামা প্রতিনিধি), দপ্তর সম্পাদক মোঃ আরিফ হোসেন (বাংলাদেশ বুলেটিন বীরগঞ্জ প্রতিনিধি), কার্যকরী সদস্য সালাউদ্দীন আহম্মেদ (ইউএনবি জেলা প্রতিনিধি), মোঃ মতিউর রহমান (দৈনিক বিরল সংবাদ বার্তা সম্পাদক), মোঃ খলিল (দৈনিক আলোকিত দিনাজপুর ফটো সাংবাদিক), সোহেল সানি (দৈনিক দেশ রুপান্তর পার্বতীপুর প্রতিনিধি) ও লিটন হোসেন আকাশ (দৈনিক পত্রালাপ স্টাফ রিপোর্টার)।