• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ ,১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জেলার সংবাদ

    পাঁচবিবিতে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত চার সদস্য গ্রেফতার

      প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৩ , ১০:২৭:০০ প্রিন্ট সংস্করণ

     

    স্টাফ রিপোর্টার

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া বাজারে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

    এর আগে বুধবার(২৯ নভেম্বর) গভীর রাতে পাঁচবিবি উপজেলার আটাপাড়ায় বাজার থেকে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়

    আজ বুধবার ৩০ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব ৫ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ সাদিক ।

    গ্রেপ্তাররা হলো- পাঁচবিবি উপজেলার ভিমপুর গ্রামের রাসেল হোসেন (৩৯), আটাপাড়া গ্রামের ইমরান হোসেন (৩৪), আটাপাড়া গ্রামের সোহাগ বাবু (২০) ও উত্তর গোপালপুর গ্রামের আব্দুর রহিম সরদার (২৫)।

    র‌্যাব জানায়, গ্রেপ্তাররা জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া বাজারে তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা, গানের ভিডিও ও পর্নোগ্রাফি সংরক্ষণ করে তা আপলোড করার পাশাপাশি টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল-কলেজপডুয়াদের কাছে সরবরাহ করত।

    পর্নোগ্রাফি সরবরাহের বিষয়টি তদন্তে সত্যতা পেয়ে বুধবার রাতে পাঁচবিবি উপজেলার আটাপাড়ায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পাঁচবিবি মডেল থানায় হস্তান্তর করা হয়।