প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৩ , ৬:০৪:৩৭ প্রিন্ট সংস্করণ
এস এম জাকারিয়া, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাইয়ে পিতৃহারা সালমান কাদের রিকনকে ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। সে উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোবারকঘোনা গ্রামের ফরায়েজী বাড়ীর মৃত আলমগীরের পুত্র। সে গত ২১ এপ্রিল জোরারগঞ্জ ওয়ালটন প্লাজা থেকে প্রিমিও এসএইট মিনি মডেলের একটি মোবাইল কিস্তিতে ক্রয় করেন। ক্রয়ের ৫ কিস্তি প্রদানের পর তার বাবা আলমগীর মারা যান। এরই প্রেক্ষিতে ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার আলোকে তার কিস্তির বকেয়া ৬ হাজার ১৪৪ টাকা মওকুফ করে দেয়ার পাশাপাশি তাকে আরো ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় ।
১৮ নভেম্বর, ২০২৩খ্রি. শনিবার সকালে জোরারগঞ্জ উত্তর বাজারের জরিফা শপিং সেন্টারে অবস্থিত ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে কিস্তি ক্রেতা সুরক্ষার আর্থিক সুবিধা তার হাতে হস্তান্তর করা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলন ওয়ালটন চট্টগ্রাম ডিভিশনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবির, ফেনী এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার আরিফ মঈন উদ্দিন, ফেনী এরিয়া রিজিওনাল ক্রেডিট ম্যানেজার রাশেনুর রহমান, জোরারগঞ্জ ওয়ালটন প্লাজার ম্যানেজার রাহাত হোসেন প্রমুখ।
আর্থিক সহায়তা প্রাপ্ত রিপনের অভিমত হলো – ওয়াল্টন আমাকে আমার কিস্তির ৬১৪৪ টাকা মওকুফ করার সাথে আমাকে যে অতিরিক্ত ২৫হাজার টাকার নগদ আর্থিক অনুদান দিলো এটা আমার অনেক বড় উপকার হয়েছে। তাদের এমন কাজ অব্যাহত থাকলে তাদের ব্যবসায়িক দিক আরো উন্নত হবে বলে আমি মনে করি।
জোরারগঞ্জ ওয়ালটন প্লাজার ম্যানেজার রাহাত হোসেন বলেন, আমাদের গ্রাহক সালমান কাদের রিকন আমাদের এই শাখা থেকে গত ২১ এপ্রিল, ২০২৩ তারিখে কিস্তিতে মোবাইল ক্রয় করে ৫ কিস্তি প্রদানের পর তার বাবা আলমগীর মারা যান। আমরা যখন জানতে পেরেছি তখন ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার আলোকে তার কিস্তির বকেয়া ৬ হাজার ১৪৪ টাকা মওকুফ করে দেয়ার পাশাপাশি তাকে আরো ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছি। আমরা খুবই আনন্দিত যে, আমরা আমাদের ওয়ালটনের আর্থিক সহায়তা নীতিমালা অনুযায়ী দ্রুতই তাকে সহায়তা দিয়ে তার মুখে হাসি ফোটাতে পেরেছি। তিনি সকলকে ওয়ালটনের সেবা গ্রহণ করার আহ্বান জানান।





