• ঢাকা, বাংলাদেশ    
  • শনিবার , ১৩ জুলাই ২০২৪ ,১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জেলার সংবাদ

    বিশ্ব যুব দক্ষতা দিবস” উপলক্ষে নীলফামারীতে দক্ষতা বৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত। 

      জাহিদ হাসান লাবু,স্টাফ রিপোর্টার ১৩ জুলাই ২০২৪ , ৪:৩৭:৩৩ প্রিন্ট সংস্করণ

    ‘’বিশ্ব যুব দক্ষতা দিবস” উপলক্ষে নীলফামারীতে দক্ষতা বৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত।

     

     

    জাহিদ হাসান লাবু, স্টাফ রিপোর্টারঃ

     

     

     

     

    ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ উপলক্ষে ইয়ুথ ফর পলিসি’র যুব দক্ষতা বৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

     

     

    প্রতি বছর সারা বিশ্বের মতো বাংলাদেশে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ ১৫ জুলাই উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ(১৩ জুলাই) শনিবার সকালে

    নীলফামারিতে ইয়ুথ ফর পলিসি’র নীলফামারী টিমের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক ক্যাম্পেইন,যুব দক্ষতা বৃদ্ধি, জলবায়ু ও পরিবেশ নিয়ে নীলফামারী শহরের এশিয়ান টেস্ট রেস্টুরেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন তরুণ, তরুণীদের নিয়ে আয়োজন করা হয় দক্ষতা বৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইন।

     

     

    সেখানে সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন এবং দক্ষতা বৃদ্ধির জন্য একটি ট্রেইনিং এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে “ Build Your Better Tomorrow ” শিরোনামে একটি  ট্রেইনিং সেশনের আয়োজন করা হয়।

     

     

    এসময় ট্রেইনিং সেশন নেন  জনাব,সাকিল ইসলাম, টিম লিডার ইয়ুথ ফর পলিসি নীলফামারী,মুছা ইসলাম সদস্য, ইয়ুথ ফর পলিসি নীলফামারী।

     

     

    ইয়ুথ ফর পলিসির সদস্য জারিন তাসনিম মিম্মা বলেন,আমরা ইয়ুথদের নিয়ে কাজ করে আসছি আমরা দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। যুব দক্ষতা দিবস উপলক্ষে এই ট্রেইনিং সেশনের আয়োজন যা সত্যি প্রশংসনীয় আগামীতেও এই আয়োজন বৃহৎ পরিসরে যেন করতে পারি সেটা নিয়ে কাজ করবো।

     

     

    এসময় ইয়ুথ ফর পলিসি নীলফামারীর টিম লিডার সাকিল ইসলাম বলেন, ১৫ই জুলাই, ২০২৪ তারিখে ‘Youth Skill Day 2024’  উদযাপন উপলক্ষে Youth for Policy এর সার্বিক তত্বাবধানে  তরুণদের দক্ষতা উন্নয়ন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কিত একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। এই ওয়ার্কশপে তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য,প্রজেক্ট ডিজাইন থিংকিং, প্রয়োজনীয় বিভিন্ন পলিসি ও পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে আজকে।

     

    সেশনটি পরিচালিত হয়েছে ইন্টার‍্যাক্টিভভাবে ও পার্টিসিপ্যান্টদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। এতে অংশগ্রহণকারীর মতামত ও স্বকীয়তাকে গুরুত্ব প্রদান করা হয়েছে।তারা অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত।

     

     

    উল্লেখ্য যে,জাতিসংঘের ২০১৪ সালের ১৮ ডিসেম্বরের সাধারণ সভায় বেকারত্বের চ্যালেঞ্জকে মোকাবিলা ও যুব সম্প্রদায়ের জন্য অধিকতর আর্থ-সামাজিক পরিবেশ নিশ্চিত করার নিমিত্ত দক্ষতা অর্জন ও এর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর জুলাই মাসের ১৫ তারিখকে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ হিসাবে উদযাপনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।