• ঢাকা, বাংলাদেশ    
  • শুক্রবার , ২৮ জুন ২০২৪ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

      মাসুদ রানা ২৮ জুন ২০২৪ , ৭:৪০:০৮ প্রিন্ট সংস্করণ

    দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আখতার আলী (২৯) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৮ জুন) ভোরে উপজেলার তেবাড়িয়া ঈদগাহ্ ময়দানের পাশে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

    তিনি ওই এলাকার তেবাড়িয়া ঈদগাহ্ বায়তুল আমান জামে মসজিদের সর্দার মো. জহুরুল ইসলামের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, পেশায় অটোচালক আখতার ভোরে নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ থেকে বেড় করতে যান। রাতে বৃষ্টি হওয়ার কারণে অটোবাইকটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন।

    বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম কালবেলাকে জানান, এক অটোরিকশা চালক মারা গেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।