প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৪ , ১০:৩৩:২৮ প্রিন্ট সংস্করণ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বিশেষ আয়োজন
বিজয়ের চেতনাকে সামনে রেখে এবং ২৪ এর উদ্দীপনা নিয়ে রাজউক আধুনিক ও স্বপ্নের ঢাকা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান (অব.) এর নেতৃত্বে ঢাকা শহরকে পরিকল্পিত ও আধুনিক রূপে গড়ে তোলার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মহান বিজয় দিবসে এই উন্নয়নের বার্তা শহরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
আজকের দিনে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং রাজউকের পক্ষ থেকে ভবিষ্যৎ ঢাকা গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা

বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা আধুনিক ও পরিকল্পিত ঢাকা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার প্রতীক। আসুন, সকলে মিলে এই অর্জনকে আরও দৃঢ় করি এবং উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি।
মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান (অব.)
চেয়ারম্যান, রাজউক।











