• ঢাকা, বাংলাদেশ    
  • বুধবার , ৫ জুন ২০২৪ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    প্রীতি নারী ফুটবল ম্যাচ : ডোমার ১-৪ সিলেট

      প্রতিনিধি ৫ জুন ২০২৪ , ৯:৩৯:২৮ প্রিন্ট সংস্করণ

    প্রীতি নারী ফুটবল ম্যাচ : ডোমার ১-৪ সিলেট

     

    আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

     

    নীলফামারীর ডোমারে নারী ফুটবলের উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ডোমার উপজেলা নারী ফুটবল দলকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে সিলেট নারী ফুটবল দল।

    বুধবার (৫ই জুন) বিকাল ৪টায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট বনাম ডোমার নারী ফুটবল দলের প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

    এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রেজা প্রমুখ সহ উভয় দলের প্রশিক্ষক ও স্টাফবৃন্দ।

    খেলায় সিলেট জেলা নারী ফুটবল দলের অ্যাটাকিং পারফরম্যান্সের মাধ্যমে ডোমার নারী ফুটবল দলকে ৪-১ গোলে পরাজিত করেছে তারা।