• ঢাকা, বাংলাদেশ    
  • শনিবার , ২ মার্চ ২০২৪ ,১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • সমস্যা

    নীলফামারীর সদরে রেললাইনের ক্লিপ খোলায় আটক ২

      মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ২ মার্চ ২০২৪ , ১:৫৮:১৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার:মঙ্গলবার(২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম নুরুল ইসলাম। এর আগে গতকাল রাতে সদরের সোনারায় ইউনিয়নের খয়রাত নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

     

     

     

    আটকৃতরা হলেন-সোনারায় ইউনিয়নের জয়চন্ডী পুটিহাট এলাকার শহিদুল ইসলামের ছেলে আল আমিন( ২৬) ও উত্তর মুসশুর কুখাপাড়া এলাকার আবুল কালাম আযাদের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে বেলাল।

     

     

     

    পুলিশ সুত্রে জানা যায়, তারা দুজন রাতে রেললাইনের ফাকা জায়গায় ক্লিপ খুলছিলেন। এসময় স্থানীয়রা বুঝতে পেয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

     

     

     

    এবিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন