• ঢাকা, বাংলাদেশ    
  • শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    ডোমারে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায় 

      আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ২৬ এপ্রিল ২০২৪ , ৪:৫৬:৩৯ প্রিন্ট সংস্করণ

    আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

     

    তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তায়ালার কাছে রহমতের বৃষ্টি কামনায় নীলফামারীর ডোমারে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

     

    বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) সকাল ১০টায় ডোমার পৌর শহরের ছোটরাউতায় জামিয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসা মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন- জামিয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফজলুল করিম।

     

    এসময় শতাধিক মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন এবং মহান রবের নিকট দুই হাত তুলে কাঁদতে কাঁদতে সকল গুণাহর মাফ চেয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেন।