• ঢাকা, বাংলাদেশ    
  • শুক্রবার , ১০ মে ২০২৪ ,১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জেলার সংবাদ

    পবিত্র হজ্ব পালন করতে সৌদি যাবেন প্রফেসর হারুন

      মাসুদ রানা ১০ মে ২০২৪ , ৩:০৫:৩৩ প্রিন্ট সংস্করণ

    হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আই.আর.টি) ও ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. এস এম হারুন-উর-রশীদ।

    তিনি আগামী বৃহস্পতিবার (১৬ মে) পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্য গুণী এই শিক্ষক সৌদি আরব গমন করবেন।

    গুণী এই প্রফেসরের জন্ম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী এলাকায়। এর আগে তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ, পরিচালক (অর্থ ও হিসাব) ও ভেটেরিনারি অনুষদের সাবেক ডীন হিসেবে সফল দায়িত্ব পালন করেছেন।

    প্রফেসর ড. এস এম হারুন-উর-রশীদ সকল শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন, সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের নিকট দোয়া কামনা করে বলেন, আমি যেন সুস্থ ও সুন্দর ভাবে পবিত্র হজ্বব্রত পালন করে দেশে ফিরতে পারি।