আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ২ জুন ২০২৪ , ৯:৫১:৩৪ প্রিন্ট সংস্করণ
ডোমারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডোমার শহরের মাদ্রাসাপাড়ায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রাব্বি ইসলাম (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২রা জুন) সকালে উপজেলার ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের বড়রাউতা মাদ্রাসাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আত্মহত্যার ঘটনায় নিহত রাব্বি ইসলাম (১৭) একই এলাকার নেয়াজ ইসলামের পুত্র।
জানা যায়, সকাল সাড়ে ৯টায় দিকে বাড়ির লোকদের কাছে টাকা চেয়ে না পাওয়ায় বাড়ির আমগাছে আত্মহত্যা করে রাব্বি। পরে, ডোমার থানা পুলিশের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এবিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।





