• ঢাকা, বাংলাদেশ    
  • শনিবার , ১৮ নভেম্বর ২০২৩ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    খানসামায় বিভিন্ন দোকানে জরিমানা

      প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৩ , ১১:৫৬:১৮ প্রিন্ট সংস্করণ

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় ট্রেড লাইসেন্স হালনাগাদ না করায় ভোক্তা অধিকার আইনে রফিকুল ট্রেডার্সকে ১৫ হাজার, বুলবুল হার্ডওয়্যারকে ২ হাজার, আঁখি কনফেকশনারীকে ১০ হাজার, আলফা ড্রাগ সেন্টারকে ৫ হাজার, মদন কসমেটিকসকে ৫ হাজার, মামনি বস্ত্রালয় এন্ড সু-স্টোরকে ৩ হাজার, জয়গঞ্জ বস্ত্রালয় এন্ড গার্মেন্টসকে ৫ হাজার, মিলন এ্যালুমেনিয়ামকে ২ হাজার ও জয়দেব সীডসকে ৩ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন খানসামা থানার এসআই দিবাকর রায়সহ পুলিশ সদস্যরা।

    আজ শনিবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার পাকেরহাট বাজারে অভিযান পরিচালনা করে ৯ দোকানে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    ছবির ক্যাপশন: দোকানে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।