• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    খানসামায় দলিল লেখকদের ‘অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা‘ অনুষ্ঠিত

      মাসুদ রানা ৬ জুন ২০২৪ , ৪:২৭:৩৬ প্রিন্ট সংস্করণ

    দিনাজপুরের খানসামায় সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের সাথে দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবা বিষয়ক ‘অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা‘-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৬ জুন) সকালে সাব-রেজিস্ট্রি অফিসে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এছাড়া অপর একটি অনুষ্ঠানে, একই বিষয় নিয়ে অফিসের নকলনবিশগণের সাথেও আলোচনা করা হয়।

    প্রশিক্ষণ প্রদান করেন ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. আরিফুর রহমান ও খানসামা উপজেলা সাব-রেজিস্ট্রার বার্নার্ড মার্ডী।

    এই প্রশিক্ষণ কর্মশালায়,আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে দলিল লেখার নিয়ম ও খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে অতিথিবৃন্দ বিস্তর আলোচনা করেন।