প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:১৪:৩৩ প্রিন্ট সংস্করণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সাথে পালন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাজউক চেয়ারম্যান জনাব মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ)।
এর আগে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইজ) এর সামনে থেকে রাজউক চেয়ারম্যান এর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজউক এর সদস্য (উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণ), প্রধান প্রকৌশলী এবং রাজউক এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া রাজউকের সকল জোনাল অফিস ও প্রকল্প অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।











