প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৩ , ৯:৪৪:৫৭ প্রিন্ট সংস্করণ
মহেশখালী উপজেলার বড় মহেশখালী আমতলীতে তুচ্ছ বিষয়ে আধিপত্য বিস্তারে মোহাম্মদ সোহেল (১৮) গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (২০ শে নভেম্বর) দুপুর সাড়ে ১১ টায় প্রথমে সোহেলের বাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন.. নিহত সোহেল এর পিতা ওসমান গনি,
মা শামশুন নাহার, আহত চাচা জিয়াবুল হক, প্রতিবেশি গফুর আলম, উম্মে হাবিবা, নিলুফা, রাশেদা বেগম, খুরশিদা বেগম, নিহতের দাদা বৃদ্ধ লায়লা বেগম’সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।
এতে সেখানে ঘণ্টাব্যাপি চলা মানববন্ধন ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেয় নিহতের স্বজন ও এলাকাবাসীরা। চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি উঠে আসে মানববন্ধন থেকে। যেন সোহেলের মতো আর কাউকে এ নির্মম হত্যার শিকার হতে না হয় এবং হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে না আসলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। যেন সোহেলের মতো আর কাউকে এ নির্মম হত্যার শিকার হতে না হয়।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় নিউজিল্যান্ড ও ভারত ক্রিকেট খেলা চলাকালীন চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে এহসান ও দোকান মালিক মতিউর রহমানের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে পরদিন সকালে এহসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও ধারালো দিয়ে হামলায় এতে এহসানের গুলিতে সোহেল গুলিবিদ্ধ হয়ে মাটিতে ড়লে পড়ে, বেশ কয়েকজনকে কুপিয়ে আহত হয় এরা হলেন..মতিউর রহমান, জিয়াউল হক, লোকমান ও মামুন’সহ আরো বেশ কয়েকজন, আহত বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় নিহত সোহেলের মা শামশুন নাহার বাদী হয়ে মৃত নজর আলী’র পুত্র আহসান উল্লাহ (প্রকাশ এহেছান)’কে প্রধান আসামী করে ১৭ জনকে আসামি করে মহেশখালী থানায় মামলা দায়ের করে, যার মামলা নং ১০/১৯১
এবিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সুকান্ত চক্রবর্তী জানান.. তুচ্ছ বিষয়ে এ হত্যাকান্ড, অভিযোগের ভিত্তিতে ইতিপূর্বে দুইজনকে গ্রেফতার করেছি, বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।











