• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    জমি ক্রেতা, বিক্রেতা ও দলিল লেখকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

      মাসুদ রানা ২৭ জুন ২০২৪ , ৭:০২:০৭ প্রিন্ট সংস্করণ

    0-4608x3466-0-0#

    দিনাজপুরের খানসামায় দলিল লেখক আমির হোসেন (সাগর) এবং জমি ক্রেতা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মন্ডলপাড়ার কৃষক আব্দুল করিম ও তার ভাই মো. মাজেদুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন।

    আজ বৃস্পতিবার (২৭ জুন) বিকেলে খানসামা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা।
    এর আগে গতকাল বুধবার (২৬ জুন) দুপুরে একই স্থানে সংবাদ সম্মেলন করেন জমি বিক্রেতা মো. রমজান আলী ও তার ছেলে মো. ইসমাঈল হোসেন। সেখানে দলিল লেখক আমির হোসেন (সাগর) কে আইনের আওতায় আনার দাবী করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দলিল লেখক সাগর।

    সংবাদ সম্মেলনে তারা বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছে। বিক্রিত দলিল মূলে রমজান আলী ও তার পুত্রদ্বয় আব্দুল করিম এর নিকট জমি বিক্রি করেন। রমজান আলী বিক্রি করেন গত ২০১৮ ইং সালে ০৫ শতক জমি ঐ বিক্রিত জমির দলিলের স্বাক্ষী পুত্র ইসমাইল হোসেন এবং গত ০৪ জুন আমি আব্দুল করিম আমার নিকট রমজান আলীর দুই পুত্র তাদের দলিল মূলে ০৫ শতক জমি বিক্রি করেন। উক্ত দলিল বিক্রেতার পিতা রমজান আলী নিজেই স্বাক্ষী আছেন। ক্রেতা ও দলিল লেখকের সম্মান খর্ব করার লক্ষে ষড়যন্ত্র মাত্র। তাই আমরা উক্ত ষড়যন্ত্র এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।