• ঢাকা, বাংলাদেশ    
  • মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ ,২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    খানসামায় ফার্মেসি এবং সার ও কীটনাশকের দোকানে জরিমানা

      প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ৮:০৬:০৩ প্রিন্ট সংস্করণ

    নুর-আমিন ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় ফার্মেসি ট্রেড লাইসেন্স না থাকায় এবং সার ও কীটনাশকের দোকান রাস্তা দখল করে ডিজেলের ড্রাম রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দোকানদারকে জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।

    আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খামার পাড়া ইউনিয়নের চেহেলগাজী বাজারে অভিযান পরিচালনা করে মেসার্স মা ফার্মেসি ঔষধের দোকানে ৫ হাজার ও মেসার্স মতিউর অ্যান্ড আমির ট্রেডার্স সার ও কীটনাশকের দোকানে ১০ হাজার মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।