• ঢাকা, বাংলাদেশ    
  • বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ ,১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • রাজনীতি

    সিংড়ায় অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

      আলিফ বিন রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৩ , ৫:০৩:১২ প্রিন্ট সংস্করণ

     

    সিংড়ায় অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

     

    বিএনপি-জামায়তের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

     

    বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব ও একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদের নেতৃত্বে উপজেলার নাটোর-বগুড়া মহানড়কের জামতলী এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

     

    উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, বিএনপির এক দফা দাবী আদায়ে আন্দোলন চলবে। যতক্ষণ দাবী আদায় না হবে ততক্ষণ বিএনপি মাঠে থাকবে।