• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

      প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৩ , ৯:৪১:২৯ প্রিন্ট সংস্করণ

    শাহিনুর রহমান হিটু, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

    মাগুরার শ্রীপুর বিদ্যুৎ স্পৃষ্টে সিনথিয়া খাতুন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দারিয়াপুর ইউনিয়নে চৌগাছি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি একই গ্রামের জিল্লুর রহমান মীরের মেয়ে।

    পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫ টা ৪৫ মিনিটের দিকে বসত ঘরের পাশে পেয়ারা গাছ থেকে পেয়ারা পারতে শিশুটি গাছে ওঠে। ঘরের চালার উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সাথে স্পর্শ লেগে মারাত্মক আহত হয়। তাহার মা-বাবা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ বিষয় জেনেছি। শিশুটি পরিবারের নিকট আছে৷ আইনগত সকল কার্যক্রম শেষে শিশুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।