• ঢাকা, বাংলাদেশ    
  • বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    খানসামায় ১০০ জন দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

      রনু হোসেন রনি, দিনাজপুর জেলা প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ২:২২:২১ প্রিন্ট সংস্করণ

    আজ সকালে খানসামা উপজেলার পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে ১০০ জন দরিদ্র পক্ষাঘাত গ্রস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে সাবেক, পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,ইউএনও তাজ উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী,খানসামা থানা ওসি চিত্তরঞ্জন রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,সমাজসেবা অফিসার মাসুদ রানা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আলোকঝাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক, মকছেদুল গণি রাব্বু শাহ,দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস প্রমুখ।