ক্যাম্পাস প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ১২:৫৯:০৮ প্রিন্ট সংস্করণ
রাজধানীর বকশিবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা কমিটির উপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত সরকারি মাদরাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
এর আগে শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার কমিটি স্থগিত করা হয়।
গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা সংঘর্ষে জড়ালে একদিন পরই কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।











