• ঢাকা, বাংলাদেশ    
  • সোমবার , ১০ মার্চ ২০২৫ ,২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • অপরাধ

    বদলির পরও আগের দপ্তরে দায়িত্ব পালন করছেন এলজিইডির প্রকৌশলী মাহবুবুর রহমান

      প্রতিনিধি ১০ মার্চ ২০২৫ , ১২:৩৬:৩৬ প্রিন্ট সংস্করণ

    ঢাকা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন, চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহবুবুর রহমানকে সম্প্রতি বরিশাল অঞ্চলে বদলি করা হয়েছে। তবে, নিয়ম অনুযায়ী নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি এখনো ঢাকায় পূর্বের দপ্তরেই দায়িত্ব পালন করছেন।

    জানা গেছে, এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়ার  স্বাক্ষরিত এক অফিস আদেশে মাহবুবুর রহমানকে বরিশালে বদলি করা হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি সেখানে যোগদান করেননি। বরং ঢাকার আগের দপ্তরেই তার কার্যক্রম অব্যাহত রয়েছে, যা নিয়ে দপ্তরের ভেতরে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।

    এলজিইডির একাধিক কর্মকর্তা জানান, মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে এবং তিনি প্রায়ই বিদেশ ভ্রমণ করেন। এর আগেও বদলির পর নতুন কর্মস্থলে যোগ দিতে দেরি করার নজির রয়েছে তার বিরুদ্ধে। ফলে তার বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভেতরেও।

    এ বিষয়ে মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বদলি আদেশ দ্রুত কার্যকর করতে পারে বলে জানা গেছে।

    এলজিইডির কর্মকর্তারা মনে করছেন, প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।