খালেদ সিদ্দিকী, বগুড়া জেলা প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ১১:৪৫:০৪ প্রিন্ট সংস্করণ
বগুড়া জিলা স্কুলের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০.৩০ মিনিটে বগুড়া জিলা স্কুলের আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে এই অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাইফুল ইসলাম, জেলা প্রশাসক বগুড়ার, সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় সংসদ ৪১ বগুড়া ৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য, রাগেবুল আহসান রিপু (এমপি)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার কাজ করছে। তিনি আরো বলেন স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তির সঠিক ব্যাবহার শিখাতে হবে, তাই অভিভাবক ও শিক্ষকদের এব্যাপারে ব্যাপক ভাবে কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার, সুমন রঞ্জন সরকার,
ডঃ মোঃ শফিউল আজম, সিভিল সার্জন, বগুড়া,
মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) বগুড়া,
মামুন আর রশীদ, প্রধান শিক্ষক, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,
বগুড়া, জেলা আওয়ামী লীগের সভাপতি, মজিবুর রহমান মজনু,
আরিফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,
হযরত আলী, জেলা শিক্ষা অফিসার, বগুড়া।
অনুষ্ঠানের শুরুতে আগামীর জন্য ১৭ টি গুরুত্বপূর্ণ কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন শ্যামপদ মুস্তফী, প্রধান শিক্ষক, বগুড়া জিলা স্কুল, বগুড়া।
অনুষ্ঠানে অভিভাবকরা বিদ্যালয়ের নানান রকমের সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভাপতি তার বক্তব্য বলেন, বগুড়া জিলা স্কুল এই অঞ্চলের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে, এখানকার যেকোন সমস্যা সমাধানে জেলা প্রশাসন কাজ করছে, তাই এই স্কুলের যেকোন যৌক্তিক প্রয়োজন যেনো অতিদ্রুত পূর্ণ করা যায় সেটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখবো।
তিনি শিক্ষার্থীদের আরো বলেন তোমাদের মেধা বিকাশে বেশি বেশি পড়ালেখা করতে হবে জ্ঞান অর্জন করে প্রযুক্তির সঠিক ব্যাবহার শিখতে হবে।





