• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জেলার সংবাদ

    বগুড়ায় নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, ও সিন্ডিকেট প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ সভা

      প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৩ , ৯:৩৬:২৯ প্রিন্ট সংস্করণ

    খালেদ সিদ্দিকী, বগুড়া জেলা প্রতিনিধি

    বগুড়ায় পণ্যের কৃত্তিম সংকট নিরসন, সিন্ডিকেট ও মূল্য বৃদ্ধি প্রতিরোধে বিশেষ সভার আয়োজন করা হয়েছে।

    বৃহস্পতিবার ১২ অক্টোবর বেলা ১১টায়, বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

    আলু, ডিম, পেঁয়াজ, মাছ, চাল, শাক-সবজি সহ নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি এবং সিন্ডিকেটর মাধ্যমে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে, এই বিশেষ সভার আয়োজন করা হয়।

    জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, সভাপতি তার সূচনা বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, ইতি পূর্বে আলুর মূল্য বৃদ্ধি রোধে ব্যাবসাইরা যে ভাবে জেলা প্রশাসনকে সহায়তা করেছে আগামীতেও একই ভাবে সহায়তা অব্যাহত রাখবেন। জেলা প্রশাসক কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ, আরতদার, ব্যাবসায়িদের আগামি সিজন আসা পর্যন্ত যাতে সরকার নির্ধারিত মূল্যে আলু বাজারজাত করা হয় সে বিষয়ে বিশেষ ভাবে লক্ষ্য রাখার আহ্বান করেন।

    কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি ড’হোসনেয়ারা বেগম বলেন, নখ ও দন্ত বিহীন ওনার্স অ্যাসোসিয়েশনকে সাধারণ আলু ব্যাবসায়িরা অ-সহোযোগীতার করছেন, এরকম অভিযোগ তুলে বলেন জেলা প্রশাসনকে সাধারণ আলু ব্যাবসায়ি দের ডেকে জবাব দিহিতার আওতায় আওতায় আনার অনুরোধ করছি।

    তিনি বলেন আমরা কোল্ড স্টোরেজ এর মালিক দের সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে বলেছি, বেশিরভাগ মালিক সহযোগিতা করলেও ১৬ জন ষ্টোর মালিক কথাদিয়ে কথা রাখেনি, এমনকি উক্ত ১৬ জনের মধ্যে সভায় উপস্থিত হয়েছেন মাত্র তিন জন।

    অ-সহোযোগীতার অভিযোগে জেলা প্রশাসক আশরাফিয়া কোল্ড স্টোরেজ এর প্রতিনিধিকে হুসিয়ার করে বলেন, আমাদের কঠোর হতে বাধ্য করবেননা, তিনি বলেন আপনারা এখন আলু না দিলে আমরা বাইরের বাজার থেকে আলু কিনে স্থানীয় বাজারে বিক্রির ব্যবস্থা করবো।
    এসময় তিনি সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলেন, আপনারা নিজ নিজ এলাকায় আলুর বাজার ও কোল্ড স্টোরেজের প্রতি কঠোরভাবে নজর রাখবেন, যেখানে অনিয়ম দেখবেন সেখানেই ব্যবস্থা গ্রহণ করবেন।

    ডিমের মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেট কর্তৃক অস্বাভাবিক দামে ডিম বিক্রি বন্ধ করতে, কাজি ফার্ম এর প্রতিনিধিকে বলেন, “বগুড়ায় উৎপাদিত ডিম জেলার বাজারে চাহিদা মিটিয়ে জদি বারতি ডিম থাকে তাহলে জেলার বাইরে বাজারে ডিম বিক্রি করবেন”, এবং উক্ত সভায় সিদ্ধান্ত গ্রহণ করেন, যে বাজারে যাতে ডিম নিয়ে কোন সিন্ডিকেট না হয় তাই কাজী ফার্মে জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেট এটি তদারকির দায়িত্বে থাকবেন।

    এসময় এ্যডিশনাল পুলিশ সুপার মোতাহার হোসেন বলেন, ব্যাবসায়িদের দ্বাইত্তশিল আচরণ করতে হবে, কৃত্তিম ভাবে মূল্য বৃদ্ধি কোনোভাবেই মেনে নেয়া যায় না। জারা ১০-১৪ টাকার আলু ৫০ টাকায় বিক্রি করছে এরা চরম অমানবিক কাজ করছে এরকম সিন্ডিকেট ও কালোবাজারি দের কঠোর হাতে দমন করতে হবে।

    এ সময় পেঁয়াজের অস্থির বাজার নিয়ে কথা উঠলে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন স্থানীয় ভাবে উৎপাদিত পেঁয়াজ প্রায় শেষের দিকে, আমাদের বাজার অনেকাংশেই আমদানিকৃত পেঁয়াজের উপরে নির্ভরশীল। আমদানি কম হওয়া ও আমদানির খরচ বেড়ে যাওয়ার কারণে বর্তমানে পেঁয়াজের দাম একটু বেশি।

    এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক নেতারা তাদের মতামত তুলে ধরেন।

    জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিশেষ সভায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল পুলিশ সুপার মোতাহার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও টি এম এস এস এর নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম, সকল থানার অফিসার ইনচার্জ উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক ও ব্যাবসায়ি নেতৃবৃন্দ।