প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ৫:৫১:২৪ প্রিন্ট সংস্করণ
মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও
বীর মুক্তিযোদ্ধার তালিকায় সারাদেশে থাকা ২৭ জনের বিরুদ্ধ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের গেজেট ও সনদ বাতিলসহ লাল মুক্তিবার্তায় থাকা নাম বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ।
এরই প্রেক্ষিতে জামুকার সর্বশেষ বৈঠকে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের মুক্তিবার্তা থেকে নাম বাতিল করা হয় এবং যেখানে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হকের মুক্তিযোদ্ধার গেজেটও বাতিল করা হয়।
এই খবরে সোমবার বিকেলে থেকে জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। গেজেটে বলা হয় যেহেতু তথ্য গোপন করে গেজেট করা হয়েছে তাই এমদাদুল হকের ১৭০২ নং গেজেট বাতিল বলে গণ্য হবে।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খয়রাত আলী বলেন, ইমদাদুল হক কোন মুক্তিযোদ্ধা ছিলেন না । তিনি মুক্তিযুদ্ধ করেননি। তিনি সপরিবারে ভারত থেকে এসে এখানে বসবাস করেছেন। তিনি ভুয়া কাগজে মুক্তিযোদ্ধার নাম লিখিয়েছেন। তার গেজেট বাতিল হওয়ায়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী কে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক বলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আমি আবার আপিল করবো।











