প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৩ , ৮:০৬:৩১ প্রিন্ট সংস্করণ
এস এম জাকারিয়া, চট্টগ্রাম প্রতিনিধি
মীরসরাইয়ে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়ে গাছ পড়ে এক শিশুকণ্যা নিহত হয়েছে। নিহত শিশুকণ্যা উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের আনোয়ার হোসেন ভূঁইয়ার একমাত্র মেয়ে ৩ বছরের শিশু সিদরাতুল মুনতাহা’র মৃত্যু হয়েছে।
আজ ১৭ নভেম্বর ২০২৩ খৃ. শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় ওই ইউনিয়নের মহানগর এলাকার হাসমত আলী ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যদের থেকে জানা যায়, বিকেলের দিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হঠাৎ প্রচন্ড বাতাস শুরু হয়। এসময় মুনতাহা ঘরের বাইরে থাকলে হঠাৎ গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আশরাফ উদ্দিন।











