• ঢাকা, বাংলাদেশ    
  • সোমবার , ৬ মে ২০২৪ ,২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    খানসামায় দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মোজাফ্ফর, সম্পাদক জোনাব

      মাসুদ রানা ৬ মে ২০২৪ , ৬:৪৫:৩৩ প্রিন্ট সংস্করণ

    দিনাজপুরের খানসামা উপজেলায় দলিল লেখক কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে।

    সোমবার (৬ মে) দুপুরে উপজেলা গেট সেরেস্তায় এক বর্ধিত সভায় দলিল লেখক আব্দুল হামিদ (কবিরাজ) এর সভাপত্বিতে মো. আজাহার আলীর প্রস্তাবে ও মো. মফিদুল ইসলামের সমর্থনে মো. মোজাফ্ফর হোসেনকে সভাপতি ও মো. জোনাব আলীকে সাধারণ সম্পাদক নির্বাচন করে এ কমিটি গঠন করা হয়।

    পরে সহ-সভাপতি পদে রবিউল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক পদে মফিদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে আজাহার আলী, সহ-অর্থ সম্পাদক পদে বিপ্লব কুমার রায়, দপ্তর সম্পাদক পদেখাদেমুল ইসলাম, কার্যকারী নির্বাহী সদস্য পদে আব্দুল হামিদ (কবিরাজ), প্রফুল্ল্যু চন্দ্র রায়, সদস্য পদে আব্দুল সামাদ, মো. আসাদুজ্জামান (আসাদ), জাহেদুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল মমিন, বনমালী দাস, প্রশান্ত রায়, জুয়েল ইসলামকে দুই বছর মেয়াদী এ নতুন কমিটি গঠিত হয়েছে।