• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জেলার সংবাদ

    কক্সবাজারে পানি খাওয়া’কে কেন্দ্র করে দিন-দুপুরে যুবক’কে গুলি করে হত্যা!

      প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ৮:৫৪:৩০ প্রিন্ট সংস্করণ

     

    সেলিম উদ্দীন, স্টাফ রিপোর্টার

    ক্রিকেট বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালীন চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে সোহেল(২৪) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

    ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়া কাটা গ্রামে এঘটনা ঘটে।

    নিহত যুবক সোহেল (২৪) বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়া কাটার গ্রামের ওসমান গণির পুত্র বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেন-মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী।

    স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর (বুধবার)সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালীন স্থানীয় চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে এহসান ও সোহেল গং এর মধ্য কথা-কাটাকাটি হয়। ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে এর জের ধরে আবারও উভয় পক্ষের মধ্যে সংর্ঘর্ষ হয়৷ এতে সোহেল (২৪) নামে এক যুবক গুলিবৃদ্ধ হয়ে মৃত্যু হয়।

    নিহত সোহেলের পরিবারের দাবি, পানি খাওয়াকে কেন্দ্র করে এহাসানের নেতৃত্বে সোহেলের উপর বেশ কয়েকজন লোক হামলা করে এবং এহসানের গুলিতে সোহেল নিহত হয়।

    মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, পানি খাওয়াকে কেন্দ্র করে বড় মহেশখালীতে সোহেল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ,তবে এঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি।
    ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান পরিচালনা করা হচ্ছে।