• ঢাকা, বাংলাদেশ    
  • শনিবার , ১৮ মে ২০২৪ ,১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

      মাসুদ রানা ১৮ মে ২০২৪ , ৮:২০:২৫ প্রিন্ট সংস্করণ

    দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

    শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর বড় মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে।

    মৃত মনোয়ারা বেগম (৫০) ঐ এলাকার সিকদার আলীর স্ত্রী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।

    নিহতের পরিবারের ও স্থানীয় সুত্রে জানা যায়, এদিন দুপুরে নিজ বাড়িতে বিদ্যুৎ চালিত পাম্পে গোসল করতে যান মনোয়ারা। এ সময় পাম্পটি বিদ্যুতে পরিণত হলে বিদ্যুতায়িত হন তিনি। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।