মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ২৯ মার্চ ২০২৪ , ৭:৩৫:৪২ প্রিন্ট সংস্করণ
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: শুক্রবার ২৯ মার্চ খানসামা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি’র সভাপতিত্বে ও সদস্য শফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল ও আজিজার রহমান শাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।











