• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জেলার সংবাদ

    বগুড়ায় শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রদান

      খালেদ সিদ্দিকী, বগুড়া জেলা প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ১১:০৩:৩০ প্রিন্ট সংস্করণ

    বগুড়ায় পাঁচ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ) এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর বিকাল ৪ টায় বিসিক জেলা কার্যালয় বগুড়ায় এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বগুড়া জেলা কার্যালয় ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণার্থী মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

    এ, কে, এম. মাহফুজুর রহমান ব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় বগুড়া এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলিল ভূঁইয়া সহ সভাপতি বিসিক শিল্প মালিক সমিতি।
    প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শাহিনুর রহমান- শিল্পনগরী কর্মকর্তা, শিল্পনগরী কার্যালয় বিসিক বগুড়া, জিন্নাত আরা-উপব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় বগুড়া।

    উক্ত অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্য বলেন বেকার সমস্যার সমাধান ও ক্ষুদ্র শিল্প প্রসারে বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বগুড়া জেলা কার্যালয় কাজ করে যাচ্ছে।

    এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ২৫ জন উদ্যক্তাকে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়।