• ঢাকা, বাংলাদেশ    
  • শনিবার , ৮ জুন ২০২৪ ,২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    ডোমার কেন্দ্রীয় ঈদগাহ কমিটির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত 

      আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ৮ জুন ২০২৪ , ৬:১৯:২২ প্রিন্ট সংস্করণ

    ডোমার কেন্দ্রীয় ঈদগাহ কমিটির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

     

     

     

     

    আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

     

     

     

     

    আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায়ের লক্ষ্যে নীলফামারীর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কবরস্থান ব্যবস্থাপনা কমিটির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    শনিবার (৮ই জুন) সকাল ১১টায় ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু। এসময় ঈদগাহ কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য, সম্পাদক মণ্ডলী, নীরিক্ষক, কার্যনির্বাহী সদস্য ও বিভিন্ন মসজিদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

     

    ঈদের জামাত অনুষ্ঠানের লক্ষ্যে ঈদগাহ মাঠের সাজসজ্জা, কবরস্থান ও মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ময়দান ব্যবস্থাপনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ বিন আমিন সুমনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।

     

    উপ-কমিটির সদস্য হিসেবে ফয়েজ আহমেদ, হাফিজুর রহমান বাবলু, আজিবর রহমান ও ওসমান গণি নির্বাচিত হয়েছেন।