নিজস্ব প্রতিবেদক ৫ জুলাই ২০২৪ , ৮:০১:০৭ প্রিন্ট সংস্করণ
অবশেষে দিনাজপুরে ১৮ লাখ টাকা প্রতারণা মামলায় জামিন পেলেন ছাত্রলীগ নেতা মোর্শেল হক চৌধুরী (রক্তিম)।
গত সোমবার (১ জুলাই) বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, ফুলবাড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-৫ তাঁর জামিন মঞ্জুর করেন।
গত ২৭ জুন ০১। দিনাজপুরের রামডুবি এলাকার মৃত-আব্দুল কাদেরের পুত্র ফয়সাল মো. আব্দুল আজিজ, ০২। ওই এলাকার মৃত আব্দুল কাদেরের স্ত্রী মোছা. ফরিদা ইয়াসমিন এবং ০৩। ঘাসিপাড়া এলাকার মুর্শেল হক চৌধুরী (রক্তিম) বিরুদ্ধে ফুলবাড়ি থানায় ফুলবাড়ী উপজেলার সুজাপুর এলাকার মৃত কায়েম উদ্দিনের ছেলে মো. মোকলেছার রহমান বাদী হয়ে ১৮ লাখ ২০ হাজার টাকার একটি প্রতারণা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫/৯৭।
সূত্র মতে, বিবাদী মুর্শেল হক চৌধুরী (রক্তিম) কেন্দ্রীয় জাতীয় পার্টির সাবেক নির্বাহী সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এডভোকেট মোকাম্মেল হক চৌধুরীর ছেলে। তিনি দিনাজপুর জেলা ছাত্রলীগের উচ্চ পদ প্রত্যাশী নেতা।
মামলা সূত্রে জানা গেছে, ১নং বিবাদী ফয়সাল মো. আব্দুল আজিজ মার্কিন যুক্তরাষ্ট্রে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য স্বলারশীপ ও ভিসা পেয়েছেন। এরপর মো. মোকলেছারের কন্যা তাসনিমা তাবাচ্ছুম (মারজানা) এর সাথে পারিবারিকভাবে তাদের গত ০৮ জানুয়ারি বিয়ে সম্পন্ন হয়। প্রতারক ফয়সাল তার স্ত্রী মারজানাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাবেন মর্মে অনেক খরচের প্রয়োজন দেখিয়ে তার শ্বশ্বর মোকলেছারের নিকট বেশ কয়েকটি ব্যাংকের মাধ্যমে ১৮ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেন। পরে তাসনিমা তাবাচ্ছুম (মারজানা) এর বাবা বিষয়টি সন্দেহ হয়। পরে জানা যায়, ফয়সাল বেকার সে কোন মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য কোন ভিসা কিংবা স্কলারশীপ পাননি। ফয়সাল মিথ্যার আশ্রয় নিয়ে মারজানাকে বিয়ে করে ১৮ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
এছাড়াও ভুক্তভোগী মো. মোকলেছার রহমান ফুলবাড়ীতে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ফয়সালের অভিভাবক হিসাবে ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরীর উপস্থিতিতে ১৮ লক্ষ টাকা নেয় ছেলে মেয়ে উভয়ের আমেরিকা যাওয়ার জন্য। পরবর্তীতে জানতে পারলাম আমেরিকার বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। তারা প্রতারণা করে এই টাকা নিয়েছে এবং তাঁদের আর্থিক চাহিদা পূরণ না করার কারণে গত ২৩ মে আমার মেয়েকে ডিভোর্স দেয়। আমি সামাজিক এবং আইনি ব্যবস্থা নিতে গেলে ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরী, ইকবালুর রহিম এমপির নাম করে ভয় ভীতি প্রদর্শন করে এবং এসপি অফিসের কার্যালয়ে সহযোগিতা চাইতে গেলেও ইকবালুর রহিমের এমপির কথা বলে আমার হাত পা কেটে নেওয়ার হুমকি দেয়। আদালত প্রাঙ্গণে এমপির লোক বলে মারার চেষ্টা করে। এ জন্য তিনি ইকবালুর রহিম এমপির কাছে একজন পিতা হিসেবে নিরাপত্তা চান।
বাদী মো. মোকলেছার রহমান জানান, ফয়সাল মো. আব্দুল আজিজগংরা সম্পূর্ণ মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে আমাকে ও আমার মেয়েকে ঠকিয়ে ১৮ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তিনি আরো বলেন, তার প্রতারণার জন্য কিছুদিন আগে আমার কন্যা মারজানা এবং ফয়সালের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে।
মারজানার পিতা আরো বলেন, প্রতারণার শিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে আমি ফুলবাড়ি থানা, দিনাজপুরে একটি মামলা আনয়ন করেছি। আমাকে ও আমার পরিবারকে বিবাদীরা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকি দিচ্ছে।










