দিনাজপুর জেলা প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৩০:১৭ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় একজন যুবক নিহত হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানা ও স্থানীয় সুত্রে জানা যায় ৫ সেপ্টম্বর রাত ৮ টায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড ডায়াবেটিকস হাসপাতালের সম্মুখে ভবানীগঞ্জ থেকে দিনাজপুরগামী ১০চাকার একটি পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে বা হাত ও বা পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মটর সাইকেলে আরোহনকারী আসাদুজ্জামান মানিক(২৭)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত আসাদুজ্জাম মানিক দিনাজপুর শহরের ৯নং উপশহরের মৃত আব্দুস সামাদের ছেলে।এ ঘটনায় ঘাতক ট্রাক আটক করা হয়েছে । তবে হেলপার ও চালক পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ।










