• ঢাকা, বাংলাদেশ    
  • বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ ,৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • অপরাধ

    ফুলবাড়ীয়ায় এডিপির কাজ না করে ৭৫ লাখ টাকা আত্মসাৎ : অনুসন্ধানে দুদক

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ৭:৫৬:৫২ প্রিন্ট সংস্করণ

    ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ২৩-২৪ অর্থবছরের এডিপির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী,প্রকল্প সভাপতি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও ৩ ঠিকাদারি প্রতিষ্ঠানের  বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে গত রবিবার দুপুরে প্রকল্পগুলো পরিদর্শন করেন জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা সহকারী পরিচালক বুলু মিয়া।

    পরিদর্শন শেষে ঘটনার সত্যতা পেয়েছেন বলে সাংবাদিকদের জানান । সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ফুলবাড়ীয়া উপজেলায় আটটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের মোট বরাদ্দ ছিল ৭৫ লাখ টাকা। আটটি প্রকল্প দরপত্রের মাধ্যমে বাস্তবায়নের কথা থাকলেও কাগজে কলমে প্রকল্প দেখিয়ে ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রকল্পের কোন কাজ হয়নি,কিন্তু সব কয়টি প্রকল্পের টাকা তিন ঠিকাদারদের মাধ্যমে  তুলে নেওয়া হয়েছে।

    স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মাধ্যমে উপজেলা পরিষদের এডিপির বরাদ্দের এসব প্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা ছিলো। বরাদ্দ কৃত প্রকল্পগুলো হলো ইছাইল উচ্চ বিদ্যালয়ের সংস্কারের জন্য ১০ লাখ টাকা, আন্ধারিয়াপাড়া বিডিএস দাখিল মাদ্রাসা ১০ লাখ টাকা, কাচিচূড়া উচ্চ বিদ্যালয় ১০ লাখ টাকা, সলেমন নেছা এতিমখানা ও দাখিল মাদ্রাসা ১০ লাখ, অন্নেষন উচ্চ বিদ্যালয় ১০ লাখ টাকা, উপজেলা পরিষদের রাস্তা (HB) করা ১০ লাখ, উপজেলা শিল্পকলা একাডেমি ১০ লাখ এবং উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টার মেরামত ৫ লাখ টাকা।

    অভিযোগ বলা হয়েছে , আট প্রকল্পের কাজ তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ না করে টাকা তুলে ভাগ বাটোয়ারা করে আত্মসাৎ করে হরিলুট করেছে উপজেলা প্রকৌশলী, প্রকল্প সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঠিকাদারিপ্রতিষ্ঠান প্রসাদ এন্টারপ্রাইজ, অর্ণব এন্টারপ্রাইজ, উড়ালাল এন্টারপ্রাইজ। গত ২৫ জুন ৭৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে। বর্তমানে আটটি প্রকল্পের কাজ এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনো প্রকল্পের কাজই করা হয় নাই। অথচ কাগজে কলমে সব কয়টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এমন দেখানো হয়েছে।এঘটনায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সাধারণ জণগণ  অভিযুক্তদের কঠিন বিচারের দাবি জানিয়েছেন।